ধ্যানযোগ - Verse শ্লোক 33
শ্লোক 33
অর্জুন উবাচ |
যোঽযং যোগস্ত্বযা প্রোক্তঃ সাম্যেন মধুসূদন |
এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাত্স্থিতিং স্থিরাম্ ||৬-৩৩||
Translation
অর্জুন বললেন – হে মধুসূদন! এই সাম্য যোগ যা তুমি বলেছ, মনের চঞ্চলতার কারণে আমি তার স্থায়ী অবস্থা দেখতে পাচ্ছি না।