সাংখ্যযোগ - শ্লোক শ্লোক 22
শ্লোক 22
বাসাংসি জীর্ণানি যথা বিহায
নবানি গৃহ্ণাতি নরোঽপরাণি |
তথা শরীরাণি বিহায জীর্ণা-
ন্যন্যানি সংযাতি নবানি দেহী ||২-২২||
অনুবাদ
মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে।